সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 6:41 pm

‘ভারতকে বাংলাদেশ ভয় পায় না’

 তবে ভারতকে বাংলাদেশ ভয় পায় না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে বলে উল্লেখ করে মন্তব্য করেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার ( ৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণ-আকাঙ্খা মঞ্চের উদ্যোগে আয়োজিত গণ-আকাঙ্খা, গণ-অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন উপদেষ্টা।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে উপদেষ্টা বলেন, দ্বায়িত্ব নিতে পারলে নির্বাচনে আসেন। ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচনে আসার দরকার নেই। ফরিদা আখতার বলেন, এই দেশের মাটিতে শেখ হাসিনার বিচার করা হবে। যে কোনো মূল্যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।

পণ্য আমদানি করে নয়, পণ্যের উৎপাদন বাড়ানোর তগিদ দিয়ে উপদেষ্টা বলেন, কৃষিকে আরও সম্প্রসারিত করা হবে।