সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:09 am

কুড়িগ্রামে কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

তীব্রতা। ঘনকুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষজন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ এলাকা। শীত ও ঘনকুয়াশার কারনে বিভিন্ন রুটে যানবাহনগুলো বিলম্বে যাতায়াত করছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৭ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এ রিপোর্টটি লেখা পর্যন্ত কুয়াশার কারণে সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

পরে দিনের বেলা তাপমাত্রার কিছুটা বৃদ্ধি পেলেও মধ্যরাত থেকে শীতের তীব্রতা অনুভুত হতে থাকে। শীতের কারণে হাসপাতালগুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সর্দি,জ্বর,শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ীতে কয়েক দিন থেকে শীত ও ঠান্ডা অনেকটা বাড়ছে। সারারাত বৃষ্টির মতো কুয়াশা ঝরতে দেখা যায়। ঠান্ডা ও শীতের কারণে কাজ কর্ম করতে ভীষণ সমস্যা হচ্ছে।

এক অটো রিকশা চালক বলেন, সকালে যখন গাড়ি চালাই, তখন কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না। লাইট জ্বালিয়ে চালাতে হয়। কুয়াশার যে দাপট! এর পরে যে কি হবে বলা মুশকিল।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিস থেকে জানা যায়, বর্তমানে শীতের সাথে ঠান্ডার প্রকপ কম থাকলেও আগামী সপ্তাহে হিমেল হাওয়া শুরু হতে পারে তখন আরও নিম্নগামী হতে পারে জেলার তাপমাত্রা তবে এ মাসে কমপক্ষে দু’টি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে জানান তিনি।