সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 3:34 pm

অবরুদ্ধ গাজায় তীব্র বোমা বর্ষণে গত ২৪ ঘণ্টায় ৭০৪ জন নিহত

বিশ্বের শান্তিপ্রিয় মানুষের দাবির পর ইসরাইল অবরুদ্ধ গাজায় নির্বিচারে বোমা হামলা করে যাচ্ছে। আর এতে
প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে।

দখলদার বাহিনীর টানা বোমা বর্ষণে এ পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ মারা গেছে। বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বিদ্যুৎ. পানি ও গ্যাসের লাইন। এতে করে বন্ধ হয়ে গেছে চিকিকিৎসা সেবা।

অনাহারের লাখ লাখ মানুষ। চারদিকে শুধুই হাহাকার। সীমান্ত বন্ধ থাকার কারণে কেউ সাহায্যও করতে পারছে না।

জানা যায়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৭০০ জনের বেশি
ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর উপত্যকায়
ইসরাইলি হামলায় এক দিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এটি। মঙ্গলবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাতভর ইসরাইলি বিমান হামলায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো কয়েক শ’ মানুষ। ইসরাইলের সামরিক বাহিনী হাসপাতাল, আশ্রয়কেন্দ্র এমনকি মসজিদেও বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।