সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:57 am

২৮ জানুয়ারি শবে মেরাজ

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের ৭ম মাস রজবের চাঁদ দেখা গেছে। আজ থেকে পবিত্র রজব মাসের গণনা শুরু হবে। সেই হিসেবে পবিত্র শবে মেরাজ হবে ২৮ জানুয়ারি। পালিত হবে ২৭ জানুয়ারি দিবাগত রাত থেকে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের একান্ত সচিব মো. বদিউজ্জমান এ তথ্য নিশ্চিত করেন।

সভায় জানানো হয়, পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, বাংলাদেশের আকাশে সোমবার পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।

এই হিসেবে আজ ২ জানুয়ারি থেকে পবিত্র রজব মাস গণনা শুরু এবং আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাত থেকে পবিত্র শবে মেরাজ পালিত হবে। উল্লেখ্য, রজব মাসের পরই শুরু হবে শাবান মাস এবং শাবানের পর পবিত্র রমজান মাস।