-
Facebook
-
Twitter
-
Linkedin
পুরানা পল্টনে ভবনে আগুন
ঢাকার পুরানা পল্টনে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, “পুরানা পল্টনের ‘মানিকগঞ্জ হাউস’ নামের চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ল’ চেম্বারে আগুনের খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গেছে।” তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।