সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 10:58 am

‘প্রশাসনে ঘাপটি মেরে থাকা চাটার দলকে উপড়ে ফেলতে হবে’

সচিবালয়ে আগুন লাগার প্রতিক্রিয়ায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, রাষ্ট্র সংস্কার করতে হলে, সবার আগে- প্রশাসনে ঘাপটি মেরে থাকা চাটার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল, তাদের মধ্যে অন্যতম একটা অংশ ছিল এই আমলারা। এদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে; তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল।

তিনি আরও বলেন, সাবধান করার সময় আর নাই। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম ভাই বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হোন। পুরো বাংলাদেশে আপনাদের সাথে আছে।

সময়ের আলো/২৬ ডিসেম্বর, ২০২৪

আরও - জাতীয় সংবাদ