সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 7, 2026 11:50 am

আজ মানিক মিয়া অ্যাভিনিউতে ওপেন এয়ার কনসার্ট

আজ মানিক মিয়া অ্যাভিনিউতে ওপেন এয়ার কনসার্ট

আজ শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই আয়োজনে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় সাত ব্যান্ড। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর আজ মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। ওপেন এয়ার এই আয়োজন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

আয়োজনে থাকছে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। সাত ঘণ্টার এই সংগীত আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

কনসার্টের ঘোষণা দিয়ে বামবার ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক ব্যান্ড, সাত ঘণ্টা পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য।’

নগর বাউল জেমস ও ভক্তদের আমন্ত্রণ জানিয়ে লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে…জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, আজ ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’

৭ নভেম্বর ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - বিনোদন সংবাদ