সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

October 11, 2026 5:17 pm

সারাদেশে হাম উপসর্গে আরো ৭ মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৩ জন।

রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে তিনজন, খুলনায় একজন ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৬২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।

বিডি প্রতিদিন/এনআরএইচ
১১ অক্টোবর, ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ

আরও - স্বাস্থ্য সংবাদ