-
Facebook
-
Twitter
-
Linkedin
রান্না বসিয়ে টিভি দেখার খেসারত, ১৬ ঘর ছাই
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় তারাছা ইউনিয়নের দুর্গম বড়ইতলী পাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৬টি পরিবারের ঘরবাড়ি ও সহায়-সম্বল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত একটি ঘর থেকে। ওই ঘরের চুলায় রান্না বসিয়ে এক বিধবা নারী পাশের বাড়িতে টেলিভিশন দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ওই নারী নিজের ঘরের চুলায় রান্না বসিয়ে পাশের একটি বাড়িতে টেলিভিশন দেখতে যান। কিছুক্ষণ পর তার ঘর থেকে আগুনের শিখা দেখা যায়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়। আগুনের তীব্রতার কারণে কোনো পরিবারই ঘর থেকে মালামাল বের করতে পারেনি।
জানা গেছে, এক নারী চুলায় রান্না বসিয়ে অন্যের বাড়িতে টেলিভিশন দেখতে যান। পরে তার ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি।
অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে ফিরে যেতে বাধ্য হন। রাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের সদস্য চনুমং মারমা ও মাওসেতু তঞ্চঙ্গ্যা। পরিদর্শন শেষে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার বিতরণ করেন। এ সময় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী সময়ে আরও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তারা।
সময়ের আলো/এসএকে
১০ নভেম্বর, ২০২৬