-
Facebook
-
Twitter
-
Linkedin
প্রাথমিক থেকে ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার উদ্যোগ : পর্যটনমন্ত্রী
প্রাথমিক থেকে ডিগ্রি পর্যন্ত শিক্ষার্থীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ দিতে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ ও বিদ্যালয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, যাতে ঝরে পড়া শিক্ষার্থীদের আবারও বিদ্যালয়মুখী করা যায়। এমন উদ্যোগের কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শেরপুর শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণ, প্রশাসন ও রাজনীতিবিদ—এই তিন পক্ষ একসঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। তার ভাষ্য, ফ্যাসিস্ট আমলে যেসব কাজ হয়নি, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেসব কাজ বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়ামিন। এ সময় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জেলা পুলিশ সুপার এ কে এম জহুরুল হকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই
১৮ অক্টোবর, ২০২৬