-
Facebook
-
Twitter
-
Linkedin
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের জনপ্রিয় ও কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২। এক্স হ্যান্ডেলে তার নাতনি জানাই ভোঁসলে লেখেন, আমার ঠাকুরমা খুবই ক্লান্ত। ফুসফুসেও সংক্রমণ হয়েছে। তাই ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সবাইকে অনুরোধ, দয়া করে আপাতত আমাদের একা ছেড়ে দিন। আমাদের গোপনীয়তাকে সম্মান দিন।
তারা আশা করেছিলেন, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষরক্ষা হল না। আশা ভোঁসলের মৃত্যুতে সংগীত দুনিয়ার এক অধ্যায়ের সমাপ্তি হয়েছে।
দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য গান রেকর্ড করেছেন এবং অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এছাড়া, ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তার জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম, ‘দিল তো পাগল হ্যায়, ‘এক পরদেশি মেরা দিল লে গয়া’, ‘তুমসে মিলকে’ ইত্যাদি।
আশা ভোঁসলে ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা দেবেননাথ মাঙ্গেসকার ছিলেন সংগীতশিল্পী ও চলচ্চিত্র প্রযোজক। প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ছিলেন আশা ভোঁসলের বড় বোন।
আশা ভোসলের অসুস্থতায় আরোগ্য কামনা করে একটি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আশা ভোঁসলেজি হাসপাতালে শুনে গভীরভাবে চিন্তিত। ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোকের নেমে এসেছে ভারতীয় সংগীতজগতে।
১২ এপ্রিল, ২০২৬
আরও - জাতীয় সংবাদ
আরও - বিনোদন সংবাদ
টিএসসিতে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ প্রদর্শিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)
‘সাইয়ারার’ গান টপকে ট্রেন্ডিংয়ের এক নম্বরে বাংলাদেশের ‘ময়না’
বাংলা গানের দুনিয়ায়