সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 4:38 pm

অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন

স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলিউডের প্রবীণ কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ধর্মেন্দ্রর টিম মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে শেষকৃত্য সম্পর্কিত বিস্তারিত এখনো জানা যায়নি।

সোমবার দিনভর হাসপাতালের বাইরে ভিড় করেন তার পরিবারের সদস্য ও বলিউড তারকারা। দুই ছেলে সানি দেওল ও ববি দেওল, দুই মেয়ে এষা দেওল ও আহানা দেওল ছাড়াও শাহরুখ খান, সালমান খান ও গোবিন্দর মতো তারকারা হাসপাতালে এসে তাকে দেখতে যান। সোমবার শ্বাসকষ্টজনিত কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তার অবস্থা সংকটাপন্ন ছিল এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয় বলে জানা যায়।

সোমবার রাতেই বিভিন্ন গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরিবারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। পরে মঙ্গলবার সকালে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

১১ নভেম্বর, ২০২৫

আরও - বিনোদন সংবাদ