-
Facebook
-
Twitter
-
Linkedin
জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন?
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ২০২৬ সালের ফিল্ম গালায় উপস্থিত হয়েছিলেন হৃতিক। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও ‘ডিউন’খ্যাত পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে দেখা যায় তাকে। অনুষ্ঠানে কালো রঙের বিশেষভাবে তৈরি স্যুটে নজর কাড়েন এই বলিউড তারকা। এই জল্পনার অন্যতম কারণ পরবর্তী জেমস বন্ড সিনেমার পরিচালকের দায়িত্বে রয়েছেন ডেনিস ভিলনভ। ফলে একই অনুষ্ঠানে হৃতিক ও এই নির্মাতার উপস্থিতিকে ঘিরে অনুরাগীদের আগ্রহ বেড়েছে। আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম।
অনুষ্ঠানে হৃতিকের উপস্থিতি এবং ভিলনভের সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা। অনুরাগীদের একাংশের মতে, হৃতিকের ব্যক্তিত্ব, স্টাইল ও অ্যাকশন দৃশ্যে সাবলীলতা তাকে জেমস বন্ডের চরিত্রের জন্য উপযুক্ত করে তুলতে পারে। হলিউডের জনপ্রিয় এ গোয়েন্দা চরিত্র নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনার যেন এবার অবসান ঘটতে চলেছে। এরই মধ্যে সম্ভাব্য বন্ড হিসেবে আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম।
১১ নভেম্বর, ২০২৬