-
Facebook
-
Twitter
-
Linkedin
সাড়ে ৬ ঘণ্টা পর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন সাড়ে ৬ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের গণসংযোগ কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, রাত ১টা ৫২ মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। ১টা ৫৪ মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায়। এ পর্যন্ত এখানে ১৯টি ইউনিট নিয়োজিত করা হয়েছে। এর মধ্যে ১০টি ইউনিট সরাসরি কাজ করেছে। এখানে গাড়ি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলো ঢোকানো কঠিন ছিল।
জাহেদ কামাল বলেন, সচিবালয়ের সামনের গেট ভেঙে দুটি গাড়ি ঢুকিয়েছি। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। ৬, ৭, ৮, ৯ এই চারটি তলায় আগুন ধরেছে। আমরা আশা করছি, ঘণ্টাখানেকের মধ্যে আগুন নেভানোর কাজ শেষ হবে। কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, বর্তমানে ফায়ার ফাইটাররা দালানের ভেতরে কাজ করছে। প্রতিটি কক্ষ তল্লাশি করে আগুন নেভাচ্ছে। নেভানোর কাজ প্রায় শেষের দিকে। এ পর্যন্ত ২১১ জন জনবল কাজে নিয়োজিত হন।
যাযাদি/ ২৬ ডিসেম্বর ২০২৪