-
Facebook
-
Twitter
-
Linkedin
লাখো মুসল্লির আকুতিতে শেষ হল ইজতেমার প্রথম পূর্ব
রোববার শুরায়ী নেজাম (জোবায়ের) অনুসারী বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির নিজামউদ্দিন মারকাজের মাওলানা শামীম। বেলা ৯টা ১১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। চলে দীর্ঘ ৯টা ৩৫ মিনিট। আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লির আকুতিতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আখেরি মোনাজাতে দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, আখেরাত ও দুনিয়ার শান্তি কামনা করা হয়।
এ সময় দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানায় লাখ লাখ মুসল্লি। তারা আল্লাহ কাছে আকুতি-মিনতি করে চোঁখের পানিতে বুক ভাসান ধর্মপ্রাণ মুসল্লিরা।
আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ-বাতাস মুখরিত করে মহামহিম ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান।
এর আগে রোববার বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়তি বয়ান শুরু করেন। তা বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল মতিন। যারা বিশ্বইজতেমা ময়দান থেকে জামাতবদ্ধ হয়ে দীনের কাজে বের হবেন তারা জামাতে যেয়ে কি আমল করবেন, এবং যারা এখান থেকে মহল্লায় ফিরে যাবেন তারা নিজ এলাকায় যেয়ে কি আমল করবেন তার দিকনির্দেশনামূলক বক্তব্য দেয়া হয় হেদায়তি বয়ানে।
হেদায়তি বয়ানের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতমূলক বয়ান শুরু করেন, বয়ানটি তরজমা করবেন বংলদেশের মাওলানা জুবায়ের। নসিহতমূলক বয়ানের পর সকাল ৯টা ১১মিনিটে আখেরি মোনাজাত শুরু করেন বংলদেশের মাওলানা জুবায়ের। সকাল ৯টা ৩৫ মিনি পর্যন্ত চলে ওই মোনাজাত।
মোনাজাতে অংশ নিতে মঙ্গলবার ভোর হতেই চারদিক থেকে লাখ লাখ মুসল্লি পর্যাপ্ত যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই ইজতেমা ময়দানস্থলের দিকে রওনা হন। মোনাজাত শুরুর আগ পর্যন্ত এ আগমন অব্যাহত থাকে। কিছু হেঁটে কিছু অটোরিকাসহ ছোট যানবাহনে উঠে ময়দানের দিকে ছুটতে থাকেন।
আখেরি মোনাজাতের আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে মুসল্লিরা ময়দানের আশপাশের অলিগলি, রাস্তা, পার্শ্ববর্তী বাসাবাড়ি, কলকারখানা ছাদে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী স্টেশন রোড এলাকার ফ্লাইওয়ের উপরে, টঙ্গী-ঘোড়াশাল ও কামারপাড়া সড়কে অবস্থাান নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন।
এ ছাড়া তুরাগ নদে নৌকায় বসে এবং আশেপাশে যানবাহনের ছাদে বসে মুসল্লিরা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন। বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ ভিড় ঠেলে আখেরি মোনাজাতে অংশ নেন।
ইজতেমায় মামুনুল হক ও হাসনাত আবদুল্লাহ : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন। শনিবার বিকাল পৌনে ৪টায় ময়দানের বিদেশি মেহমানদের গেট দিয়ে প্রবেশ করেন তারা। এ সময় তাদের অভ্যর্থনা জানান শূরায়ি নেজামের আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান। তারা মুসল্লিদের সঙ্গে খাওয়া দাওয়া করেন। পরে ময়দান পরিদর্শন করেন এবং মুসল্লিদের খোঁজখবর নেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম-সদস্য সচিব মোহাম্মদ রায়হান আহমেদ, যুগ্ম-সংগঠক মাহমুদুর রহমান রিফাত ও শেখ সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আখেরি মোনাজাতে নারীদের অংশগ্রহণ: তুরাগতীরে বিশ্ব ইজতেমায় মহিলাদের জন্য আলাদা কোন ব্যবস্থা না থাকায় যেখানেই বসার সুয়োগ পেয়েছে সেখানেই অবস্থান নিয়ে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। এবারও আখেরি মোনাজাতে শত শত নারী অংশ নিয়েছেন। বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী ইজতেমা ময়দানের আশপাশ, কলকারখানা ও বাসাবাড়ির ছাদসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আখেরি মোনাজাতে অংশ নিতে দেখা গেছে।
গত ৩১ জানুয়ারি শুক্রবার বাদ ফজর আমবয়ানে মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমা। শুরায়ী নেজাম (জোবায়ের)এর অনুসারিদের এবার বিশ্বইজতেমার প্রথম পর্ব দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফা শুরু হয় ৩১ জানুয়ারি (শুক্রবার) হতে এবং ২ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতে এ দফা শেষ হয়। পরের দফা শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্বের দুই দফার বিশ্বইজতেমা।
বিদেশি মেহমান: ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, ফিলিপিন, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইন্দোনেশিয়া, চীনসহ বিভিন্ন দেশের তাবলিগ জামাতের ৩ হাজার ২০০জন বিদেশি মেহমান এবারের ইজতেমায় অংশগ্রহণ করেন।