সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:34 am

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০৩ মার্চ) দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান। তিনি বলেন, রোববার সকালে চিকিৎসকদের পরামর্শে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন সুস্থ আছেন, কেবিনে রাখা হয়েছে।

ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামান তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে মির্জা ফখরুলের পাশে আছেন তার সহধর্মিনী রাহাত আরা বেগম ও তার ছোট মেয়ে মির্জা সাফারুহ। দলের নেতাকর্মী-সমর্থকদের হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে মহাসচিবের সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন।

হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিল এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

সময়ের আলো ডেস্ক/৩ মার্চ, ২০২৫

আরও - জাতীয় সংবাদ