-
Facebook
-
Twitter
-
Linkedin
রাজধানীতে ২ শ্রমিক নিহত, সড়ক অবরোধ
রাজধানীর বনানীতে লরিচাপায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতদের সহকর্মীরা। এতে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা গেছে।
সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জানা গেছে, দুর্ঘটনায় দুজন মারা যাওয়ার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যানবাড়ীতে দুই পাশের সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।
বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা কাজী জাহিদুর রহমান আবির গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
যাযাদি ডেস্ক/১০ মার্চ ২০২৫