সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:05 am

রাজধানীতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

পর পর দুদিন ঢাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে। সেই সঙ্গে রাজধানীর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হয় বৃষ্টি। আজিমপুর, নিউমার্কেট, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, বসিলা, ধানমন্ডি, আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি ও থেমে থেমে বজ্রপাতও হয়েছে।

এদিকে সারা দেশের পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, আগামী ৫ দিনে শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

সময়ের আলো ডেস্ক/১৭ এপ্রিল ২০২৫

আরও - জাতীয় সংবাদ