-
Facebook
-
Twitter
-
Linkedin
ঢাবির হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর আত্মহত্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সঞ্জু বাড়ই নামে এক শিক্ষার্থীর হলের ছাঁদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হলটির নবনির্মিত রবীন্দ্র ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল।
জানা যায়, সঞ্জু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
রাখাল রায় নামে হলটির এক শিক্ষার্থী বলেন, আজ ভোর আনুমানিক সাড়ে ৫টা বা ৬টার দিকে জগন্নাথ হলের ছাঁদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থী সঞ্জু বাড়ই।
বাকৃবিতে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত
সাব্বির আহমেদ নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে নৃবিজ্ঞান বিভাগের ছাত্র সাঞ্জু মারা গেছে।
যাযাদি ডেস্ক/১৪ জুলাই ২০২৫
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান