-
Facebook
-
Twitter
-
Linkedin
ভালোবেসে ২২ বছরের তরুণীকে বিয়ে করলেন ৭০ বছরের বৃদ্ধ
কথায় আছে, প্রেম কোনো বয়স মানে না। এই প্রবাদ যেন একসঙ্গে মিলে গেল পাকিস্তানের রাওয়ালপিন্ডির ৭০ বছর বয়সি বাবর ও ২২ বছর বয়সি এক তরুণীর ক্ষেত্রে। ঘটনাটি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
নিজের বয়সের চেয়ে প্রায় ৫০ বছরের ছোট এক তরুণীকে বিয়ে করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন বাবর নামে স্থানীয় এক হাকিম। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যম পর্যন্ত আলোচনা শুরু হয়।
ভাইরাল টপিক আঁচ করেই হাকিমের চাকালা স্কিম-৩ প্রজেক্টের বাসায় ভিড় জমাতে শুরু করেন কনটেন্ট ক্রিয়েটররা।
এক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে বাবর বলেন, এটা আসলে প্রেম এবং ঠিক করা বিয়ে- দুটোই। আমরা প্রথমে একে অপরকে পছন্দ করি। আমার স্ত্রী প্রথমে আমার প্রেমে পড়েন। এরপর বিয়ে করে সম্পর্কটি আনুষ্ঠানিক করি।
নববধূও বলেন, ঘটনাটি ঠিক এভাবেই ঘটেছে। বাবর আরও বলেন, বয়স তো শুধু সংখ্যা, মন তরুণ হওয়াই আসল। তিনি তালাকপ্রাপ্ত ছিলেন, আর এটা আল্লাহর হুকুম ও নবি (সা.) এর সুন্নাহ। আমি সেটাই পালন করেছি, তাহলে ভুল কী করেছি?
তিনি আরও বলেন, আমি ব্যভিচার করিনি। তাহলে মানুষ নেতিবাচক মন্তব্য করছে কেন? যারা আমাদের সমালোচনা করছে, তাদের মধ্যে অনেকে আগে গার্লফ্রেন্ড বানিয়েছে, অবৈধ সম্পর্ক করেছে, কিন্তু বিয়ে করতে রাজি হয়নি। তারা নারীদের সঙ্গে প্রতারণা করেছে।
তরুণ স্ত্রীও বাবরের ভাবনার সঙ্গে একমত হয়ে বলেন, সত্যিকারের ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বিষয় নয়। আর যাকে সত্যিই ভালোবাসে, তাকে বিয়ে করতে দেরি করা উচিত নয়।
ঈদুল ফিতরের পর ওমরাহ পালন করবে ও পরে নেদারল্যান্ডসে ঘুরতে যাওয়ার পরিকল্পনা নতুন দম্পতির।
সময়ের আলো/আআ
২৪ ফেব্রুয়ারি ২০২৬
আরও - আন্তর্জাতিক সংবাদ
সোমবার (১২ জানুয়ারি)
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও সংলাপ দুটির জন্যই প্রস্তুত ইরান
বিবিসির প্রতিবেদনে