সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 8:14 pm

মসজিদে নববীর মুয়াজ্জিন মারা গেছেন

মুসলিম উম্মাহ এক নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল। সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান মারা গেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজা আদায় করা হয়। তাকে ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর আজান ও ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।

বিশ্বের বিভিন্ন দেশের আলেম-ওলামা, মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।


২৩ ডিসেম্বর, ২০২৫

আরও - ইসলাম সংবাদ

আরও - আন্তর্জাতিক সংবাদ