সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 23, 2026 10:15 pm

যে আমলে হজের সওয়াব পাওয়া যাবে

ইসলামি জীবনব্যবস্থায় এমন কিছু নেক আমল আছে , যেগুলোর মাধ্যমে আল্লাহ তায়ালার বিশেষ রহমত ও বিপুল সওয়াব পাওয়ার কথা বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। এসব আমল মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত, তাই সহজেই এগুলো পালন করা সম্ভব।

এক বর্ণনায় আছে কিছু নেক আমল রয়েছে, যেগুলোর সওয়াব হজের সমপরিমান বলে বর্ণনা করা হয়। এর মধ্যে রয়েছে-মা-বাবার খেদমত , ফরজ নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া, ইশরাকের নামাজ আদায় করা, জ্ঞান অর্জনের জন্য মসজিদে গমন করা এবং জুমার নামাজ আদায় করা।

এই আমলগুলো মূলত একজন মুমিনের দৈনন্দিন জীবনের শৃঙ্খলা, ইবাদত ও সামাজিক দায়িত্ববোধকে সুন্দরভাবে গড়ে তোলে।

সূত্র : সুনানে ইবনে মাজাহ ও সহিহ মুসলিম

/এসএকে
সময়ের আলো/২৩ মে, ২০২৬

আরও - ইসলাম সংবাদ