সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

October 16, 2026 4:30 am

১৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট : ধর্মমন্ত্রী

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রী পরিবহনের ফ্লাইট শুরু হতে যাচ্ছে। পবিত্র হজ পালনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রস্তুতি এখন চূড়ান্ত ধাপে পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে হজযাত্রীদের ব্যয় কমানোর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশেষ করে ২০২৭ সালের হজ প্যাকেজ নির্ধারণের সময় যাত্রীদের চাহিদা, সুযোগ-সুবিধা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যয় সহনীয় রাখার উদ্যোগ নেওয়া হতে পারে।

সংসদে তিনি বলেন, ২০২৬ সালের হজ কার্যক্রম প্রায় সম্পন্ন এবং নির্ধারিত প্যাকেজ অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করা হয়েছে।

সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন ব্যয় পরিশোধ করা হয়েছে এবং সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি মেনে ভিসাসহ আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে।


৭ এপ্রিল, ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - ইসলাম সংবাদ

আরও - জেলা সংবাদ