সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

February 26, 2026 8:15 am

সর্বনিম্ন ফিতরা ১১০,সর্বোচ্চ ২৮০৫ টাকা

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পবিত্র রমজান উপলক্ষে ১৪৪৭ হিজরি সনের জন্য দেশে জনপ্রতি সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন হার ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। বৈঠকে কমিটির সদস্য ও দেশের বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের কাছে নির্ধারিত ফিতরার হার ঘোষণা করা হয়।

ঘোষিত হার অনুযায়ী, গম, আটা, খেজুর, কিশমিশ, যব বা পনিরের বাজারমূল্যের ভিত্তিতে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী মুসল্লিরা নির্ধারিত সীমার মধ্যে ফিতরা আদায় করতে পারবেন।

উল্লেখ্য, গত বছর ১৪৪৬ হিজরিতেও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।


২৫ ফেব্রুয়ারি ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - ইসলাম সংবাদ

আরও - জেলা সংবাদ