-
Facebook
-
Twitter
-
Linkedin
ধনবাড়ীতে কুকুরের মাংস বিক্রেতা গ্রেপ্তার
গত শনিবার (৭ মার্চ) তারিখে সংবাদ পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান ধনবাড়ী পৌর শহরের কাঁচা বাজারের ফজলুল হক ফজু নামের এক মাংস বিক্রেতার পরিত্যাক্ত চৌকির নিচ থেকে জবাইকৃত কুকুরের খন্ডিত মাথাসহ অংশ বিশেষ উদ্ধার করে। এসময় সিসি টিভি’র ফুটেজ সংগ্রহ করে এক কিশোরকে সেই ফুটেজে অভিযুক্ত হিসেবে সনাক্ত করে পুলিশ। সনাক্তকৃত অভিযুক্ত আসিফ (১৬) কে অভিযান চালিয়ে সোমবার (২৯মার্চ) গ্রেপ্তার করে থানা পুলিশ। টাঙ্গাইলের ধনবাড়ীতে জবাইকৃত কুকুরের খন্ডিত মাথাসহ অংশ বিশেষ উদ্ধারের ঘটনায় সিসিটিভি’র ফুটেজে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসিফ (১৬) কে সোমবার (৩০ মার্চ) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়। এঘটনার সাথে আরোও যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে আইনি পক্রিয়া অব্যহত রয়েছে বলেও তিনি জানান। এছাড়াও একই সাথে গ্রেপ্তারি পরওয়ানাভূক্ত অপর এক এক আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, সিসিটিভি ফুটেজ সনাক্ত করে অভিযান চালিয়ে আসিফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসিফ(১৬) ধনবাড়ী পৌর এলাকার ছত্রপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কুকুর জবাই ও মাংস বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
১ এপ্রিল, ২০২৬