সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:17 am

কুয়াশার চাঁদরে মোড়ানো রাজধানী ঢাকা

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় সামান্য দূরের জিনিসও দেখতে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে কুয়াশার চাপ থাকলেও শীতের তীব্রতা ততটা বেশি অনুভূত হচ্ছে না। ঘন কুয়াশায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর যাত্রাবাড়ি, সায়দাবাদ, মতিঝিল, মিরপুর, জোয়ার সাহারা, বারিধারা, আফতাবনগর খিলক্ষেত এলাকাসহ রাজধানীর বেশিরভাগ এলাকার চিত্র একই রকম।

এদিকে রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশে এলাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। এ ছাড়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


সময়ের আলো/২ ফেব্রুয়ারি, ২০২৫

আরও - জাতীয় সংবাদ