সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 14, 2026 7:21 am

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দার। এই পদে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বর্তমানে তিনি দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা।

মনির হায়দার বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। অচিরেই দেশে ফিরে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে যোগ দেবেন বলে সরকারি সূত্র জানিয়েছে।

প্রায় তিন দশক দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায় যায় দিন, ইত্তেফাক, মানবজমিন এবং নয়াদিগন্ত পত্রিকায় সাংবাদিকতা করেছেন মনির হায়দার। এছাড়া, নাগরিক অধিকারকর্মী ও রাজনৈতিক ভাষ্যকার হিসাবেও সুপরিচিত তিনি।

 

আরও - জাতীয় সংবাদ