সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 10:00 pm

ঢাকার যেসব স্থানে সেহরি ও ইফতার দেবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে নগরীর ২২ জায়গায় সেহরি ও ইফতার দেওয়া হবে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। একই সঙ্গে জাকাতের কাপড় দেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএনসিসির ফেসবুক পেজে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রশাসক বলেন, নগরবাসীর সেবা করতে চাই। নতুন ৫২ নম্বর ওয়ার্ডে সিটি করপোরেশনের কোনো সেবা নেই। এখানে দ্রুত সেবার ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় তিনি জানান, ট্রেড লাইসেন্স প্রক্রিয়া পুরোটাই অনলাইনে করা হবে। নগরীর ফুটপাত ফিরিয়ে দেওয়া হবে নাগরিকদের। নিয়ন্ত্রণে আনা হবে বেওয়ারিশ কুকুর।

এর আগে ডিএনসিসি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসক এজাজ। এ সময় তিনি বলেন, শহরের অর্ধেক জনসংখ্যা নারী। কিন্তু শহর পরিকল্পনায় তারা উপেক্ষিত। শিশুদের জন্যও নিরাপদ এবং উপযুক্ত শহর গড়ার পরিকল্পনা এতদিন নেওয়া হয়নি।

এদিকে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার জন্য গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ডিএসসিসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ও সাইদা খানমের নেতৃত্বে রমনা থানার অফিসার্স ক্লাব ও সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

সময়ের আলো অনলাইন/১৮ ফেব্রুয়ারি, ২০২৫

আরও - জাতীয় সংবাদ