সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:38 am

খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে স-মিলে ভয়াবহ আগুন

রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে একটি স-মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০২৫

 

আরও - জাতীয় সংবাদ