সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 7:51 pm

শাহজাদপুরে হোটেলে অগ্নিকাণ্ড, ৪ লাশ উদ্ধার

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের পর চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত চারজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই পুরুষ বলে জানা গেছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে এ তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর ১টা ৪ মিনিটের দিকে। ছয়তলা হোটেলটি দ্বিতীয় তলায় আগুন লেগেছিল।

আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিহত চারজনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, তিনজনের লাশ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়।

ইনকিলাব ডেস্ক/০৩ মার্চ ২০২৫

আরও - জাতীয় সংবাদ