-
Facebook
-
Twitter
-
Linkedin
সড়কে ময়লা ফেলে আন্দোলন করছেন পরিচ্ছন্নতাকর্মীরা
বকেয়া বেতনের দাবিতে নতুন বাজারের মূল সড়কে বাসা বাড়ি থেকে সংগ্রহ ময়লা ফেলে প্রতিবাদ জানাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। মূল সড়কে ময়লা আবর্জনা পরে থাকার কারণে এক সাইট ধরে চলাচল করছে যানবাহনগুলো, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) নতুন বাজার এলাকার মূল সড়কে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট বলেন, দুপুর ১টার দিকে নতুন বাজারে এ ঘটনা ঘটেছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছে, তারা বেতনের দাবিতে এভাবে এখানে ময়লা ফেলেছে। তাদের এভাবে সড়কে ময়লা ফেলার কারণে এক সাইট দিয়ে যানবাহনগুলো চলাচল করায় যানবাহনগুলোর ধীর গতি সৃষ্টি হয়েছে।
আন্দোলনে অংশ নেওয়া এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, আমাদের বেতন পরিশোধ করেনি সংশ্লিষ্টরা। যে কারণে আমরা এভাবে রাস্তায় ময়লা ফেলেছি, দাবি আদায় করতে। আমাদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি পেলে আমরা নিজেরাই সড়ক থেকে ময়লা তুলে ফেলবো।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট আনিসুর রহমান ঘটনাটির একটি ভিডিও তার ফেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে লিখেছেন, পরিচ্ছন্ন কর্মীরা বকেয়া বেতনের দাবিতে নতুনবাজার এলাকায় রাস্তার মাঝখানে ময়লা ফেলে আন্দোলন করছেন।
সময়ের আলো ডেস্ক/২২ এপ্রিল ২০২৫
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান