সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 8:10 pm

সদরঘাট পাইকারি বাজারে আগুন

আজ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ সকালে রাজধানীর ব্যস্ত সদরঘাটের পাইকারি বাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ৮টা ৫ মিনিটে বাজারে আগুন লাগার খবর তাদের কাছে আসে। সঙ্গে সঙ্গে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং সকাল ৮টা ৫৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

৬ অক্টোবর, ২০২৫

আরও - জাতীয় সংবাদ