NEWS
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নরসিংদীতে এশিয়ার অন্যতম বৃহত্তম ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১২ নভেম্বর, ২০২৩) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি এই কারখানার উদ্বোধন করেন।
কিডনির বিষাক্ত পদার্থ পরিষ্কার হবে ৫ খাবারে
শরীরের গুরুত্বপূর্ণ এক অঙ্গ হলো কিডনি। বিশেষজ্ঞদের মতে, কিডনি শরীরের ফিল্টার রূপে কাজ করে। এই অঙ্গটি প্রস্রাবের সঙ্গে একাধিক ক্ষতিকর পদার্থ দেহের বাইরে বের করে দেয়। এটিই কিডনির মূল কাজ।
শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু, শেষ ৩০ নভেম্বর
১৮তম শিক্ষক নিবন্ধনের অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় এ আবেদন প্রক্রিয়া। আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে আবেদন কার্যক্রম।
গ্রীষ্মে শীতের সবজি চাষে দ্বিগুণ লাভ
কুষ্টিয়ার জেলা দৌলতপুর উপজেলায় প্রায় ৬০ হেক্টর জমিতে বাঁধাকপি ও ফুলকপির চাষ হচ্ছে। এ ফসল ৯০ দিনের মধ্যেই উঠে যায়। এতে লাভবান হচ্ছে কৃষকরা।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সিইসি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
দেশে দুই শতাধিক কোরিয়ান কোম্পানি কাজ করছে
দক্ষিণ কোরিয়া বাংলাদেশের চতুর্থ বৃহত্তম সরাসরি বৈদেশিক বিনিয়োগকারীর স্বীকৃতি পেয়েছে। বর্তমানে ২০০টিরও বেশি কোরিয়ান কোম্পানি বাংলাদেশে কাজ করছে।
ভারত থেকে এল ৬১ হাজার ৯৫০টি ডিম
সরকার অনুমোদিত প্রতিষ্ঠান ঢাকার বিডিএস করপোরেশন প্রথম চালানে ভারত থেকে দুটি ট্রাকে ৬১ হাজার ৯৫০ পিস মুরগির ডিম আমদানি করেছে। বন্দর থেকে এসব ডিম ছাড় করে সরবরাহ করা হবে বাজারে।
ফার্মগেটের আগেই পূর্ণ মেট্রো
১০ মিনিট পরপর ছেড়ে আসলেও উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রতিটি মেট্রোরেলে প্রচণ্ড ভিড় দেখা গেছে। ফার্মগেট স্টেশনে পৌঁছানোর আগেই পূর্ণ হয়ে আসছে মেট্রো।
নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা দিবে ডিএমপি
গাড়িতে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে বিশ হাজার টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৬ নভেম্বর) সকালে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে এক বৈঠকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এই ঘোষণা দেন।
গাজায় ইসরাইলি আগ্রাসন, ৪ হাজার ছাড়াল শিশুর মৃত্যু
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলা অব্যাহত রয়েছে। গত এক মাসের নৃশংস হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।
আল্লাহ বিশ্বজাহানের একমাত্র সৃষ্টিকর্তা
আল্লামা মাহ্মুদুল হাসান: এ দুনিয়ায় যা কিছু আছে এগুলোর কোনোটিই নিজে নিজে পয়দা হয়নি। সবকিছুরই একজন স্রষ্টা আছেন। সেই স্রষ্টা হলেন মহান রব্বুল আলামিন। তিনিই বিশ্বজাহানের একমাত্র সৃষ্টিকর্তা।
নদীতে ভাসছিল এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ
বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামানের (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।