NEWS
তফসিল পেছালে আপত্তি নেই আওয়ামী লীগের: ওবায়দুল কাদের
সংবিধানের সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন চাইলে তফসিল পেছাতে পারে, এতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। রাষ্ট্রপতির কাছে জাতীয় পার্টির তফসিল পেছানোর অনুরোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেছেন।
জাতীয় সংসদ নির্বাচনের প্রজ্ঞাপন জারি করল ইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এ তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ওয়াশিংটন যাচ্ছেন পিটার হাস
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার (১৬ নভেম্বর, ২০২৩) দুপুরে ওয়াশিংটন যাচ্ছেন। কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। দেশের চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি রোববার। বুধবার টেলিভিষণ ভাষণে মাধ্যমে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
গাজার আল–শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইসরায়েল
ফিলিস্তিনের উত্তর গাজার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আল-শিফা হাসপাতালের বিশেষ এলাকাগুলোয় তারা হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।
তেলাওয়াতে সিজদা আদায়ের নিয়ম
পবিত্র কোরআনে কারিমে এমন কিছু আয়াত রয়েছে, যেগুলোর তেলাওয়াত করলে বা শুনলে মুমিন পাঠক ও শ্রোতাকে আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করতে হয়। এই সিজদাকে সিজদায়ে তেলাওয়াত বলা হয়।
হজ যাত্রীদের নিবন্ধন শুরু
২০২৪ সালে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হয়েছে আজ (১৫ নভেম্বর, ২০২৩)। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
ই-সিগারেট বিক্রি বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেটের উৎপাদন, আমদানি, বিপণন, বিক্রি, বিজ্ঞাপন ও এর ব্যবহার নিষিদ্ধ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পাশে খাল খননের কাজ সমাপ্ত
কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পাশে (কুড়িল থেকে বালু নদী পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন শীর্ষক প্রকল্পটি সমাপ্ত হয়েছে।
হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। আজ সারা দেশব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তার ৭৫তম জন্মদিন উদ্যাপিত হচ্ছে।
আজ ভয়াল ১২ নভেম্বর: উপকূলবাসীর শোকের দিন
আজ সেই ভয়াল ১২ নভেম্বর। ৫৩ বছর আগের সেই দিনের বেদনাবিধুর ইতিহাস উপকুলবাসী আজও ভুলতে পারেনি। দিনটি উপকুলবাসীর জন্য শোকের দিন। স্বজনহারা পরিবারের আর্তনাদ।