সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:40 am

এসির গ্যাস শেষ কিনা যেভাবে বুঝবে

এসির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল গ্যাস। গ্যাসের মাধ্যমেই ঘর ঠান্ডা রাখার কাজটি করে এসি। কিন্তু কোনো কারণে গ্যাসের পরিমাণ কম হলে ঘর ঠান্ডা হতে সমস্যা তৈরি হয়। উপযুক্ত টনের এসি থাকলেও সঠিকভাবে ঘর ঠান্ডা হয় না।

অনেক সময় দেখা যায় এসি চালানো শুরু করার পরে পরেই ঠান্ডা হাওয়া বেরোয় না। এই সমস্যা মেটাতে মেকানিককে ডাকেন অনেকেই। মেকানিক এসি চেক করে প্রথমেই বলে দেয় গ্যাস ফুরিয়ে গিয়েছে এসির, সেটা বদলে নতুন গ্যাস ভরাতে হবে। ফলে তার জন্য খরচও অনেক হয়।

অনেকক্ষেত্রে অসৎ মেকানিকরা ভুল বুঝিয়ে এসির গ্যাস ভরানোর নামে আপনার থেকে অযথা অনেক টাকা নিয়ে থাকেন। তবে টাকা খরচ করে এখন মেকানিক আনতে হবে না, নিজেই বুঝতে পারবেন।

এসির গ্যাস ফুরিয়েছে কি না তা আপনি নিজেও ভালোভাবে তা দেখে নিতে পারেন। যদি দেখেন এসি চালানোর পরেও ঠান্ডা হাওয়া আসছে না, তাহলে সতর্ক হওয়া দরকার।

এছাড়া এসির কম্প্রেসারে যদি শব্দ হতে থাকে, তাহলেও এসির গ্যাস ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এসি চালু করার সময় নজর দিতে হবে কম্প্রেসার বারবার চালু বা বন্ধ হচ্ছে কি না। এই ঘটনা থেকেও বোঝা যায় এসির গ্যাস শেষ হয়ে গেছে কি না।

এসির আউটলেট পাইপে যদি বরফ জমে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে এসির গ্যাস ফুরিয়ে গিয়েছে। আবার অনেক সময় এই আউটডোর ইউনিটে তেল জমে থাকে।

তেল জমে থাকলে দেখতে পেলে বুঝতে হবে এসির গ্যাস আদপেই শেষ হয়ে গেছে। এই লক্ষণগুলো না দেখতে পেলেও যদি মেকানিক বলে এসির গ্যাস শেষ, তাহলে বুঝতে হবে সে আপনাকে বোকা বানাচ্ছে।

যুগান্তর/০৬ এপ্রিল ২০২৫

আরও - লাইফ স্টাইল সংবাদ