সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:21 am

ডেঙ্গু-চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে

বর্ষা মৌসুমের এই শেষ সময়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে চিকুনগুনিয়াও হচ্ছে অনেকের। তাই অনেকের মনে প্রশ্ন, ডেঙ্গু-চিকুনগুনিয়া কি একসঙ্গে হয়?

ডেঙ্গু ও চিকুনগুনিয়া দুটি সংক্রমণের বাহক একই মশা। তাই একই ব্যক্তির শরীরে একই সময়ে দুটো ভাইরাস সংক্রমিত হওয়া সম্ভব। একই সঙ্গে দুটি ভাইরাসের প্রকোপ বাড়লে এ রকম একসঙ্গে সংক্রমণ হওয়ার আশঙ্কা বাড়ে।

বাহক মশা একই সঙ্গে দুটি সংক্রমণ বহন করতে পারে। দুটি সংক্রমণ একসঙ্গে হলে আলাদা আলাদাভাবে শরীরের ওপর প্রভাব ফেলতে পারে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় উপসর্গ অনেক সময় একই রকম হয়। জ্বর, মাথাব্যথা, শারীরিক দুর্বলতা, বমি বমি ভাব/বমি, শরীর ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা-এগুলো থাকতে পারে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া দুটিতেই শরীরে র‌্যাশ/চুলকানি দেখা দিতে পারে। চিকুনগুনিয়ায় র‌্যাশ বেশি দেখা যায়।

এছাড়া অনেক রোগীর শুরুর দিকে ডায়রিয়ার মতো লক্ষণ দেখা যায়। দুটি সংক্রমণের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। পর্যাপ্ত পানি পান, বিশ্রাম ও প্রয়োজন অনুযায়ী প্যারাসিটামল দেওয়া। NSAIDs (যেমন : আইবুপ্রোফেন) ডেঙ্গু সন্দেহে নিষেধ, কারণ তা রক্তপাত বাড়াতে পারে।

ডেঙ্গুর ক্ষেত্রে ‘শক সিনড্রোম’ রোগীর মৃত্যুর কারণ। কিছু লক্ষণ আছে যেগুলো থাকলে রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। নাক বা দাঁত দিয়ে রক্তপাত, কালো পায়খানা, নারীদের মাসিকের অতিরিক্ত রক্তপাত বা হঠাৎ মাসিক হওয়া।

চিকুনগুনিয়া প্রাণঘাতী নয়। চিকুনগুনিয়ায় অস্থিসন্ধির ব্যথা থাকতে পারে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত। যদি জ্বর থাকে এবং গিঁটে তীব্র ব্যথা থাকে, তখন ডেঙ্গু ও চিকুনগুনিয়া উভয়ের পরীক্ষা করা উচিত।

বিডি-প্রতিদিন/ ০১ আগস্ট ২০২৫

আরও - লাইফ স্টাইল সংবাদ