সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 16, 2026 5:19 am

সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

শনিবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার কুমারখালি বাজার মসজিদে এশার নামাজ চলাকালে নামাজের সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলায় মসজিদে এ ঘটনা ঘটে। আজ রোববার সকাল ১১টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আবুল হোসেন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

এদিকে, তার এমন আকস্মিক মৃত্যুর ঘটনার পর আবুল হোসেনের জানাজায় সময় এলাকায় শোকের মাতম তৈরি হয়। অনেক মুসল্লি ও স্বজনকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সারাদিন ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন আবুল হোসেন। মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে কুমারখালি বাজারে যান তিনি। পরে মসজিদে এশার নামাজ পড়ার সময় সেজদার মধ্যে হঠাৎ নিথর হয়ে পড়েন তিনি। নামাজ শেষে তাকে সাড়া দিতে না দেখে মুসল্লির কাছে গিয়ে বুঝতে পারেন, আবুল হোসেন ইতোমধ্যেই ইন্তেকাল করেছেন।

আবুল হোসেনের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, আল্লাহ যেভাবে তাকে নিয়েছেন, তা সত্যিই সৌভাগ্যের। ইবাদতের মধ্যেই তার দুনিয়ার সফর শেষ হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন ছিলেন সৎ, শান্ত স্বভাবের ও ধর্মপ্রাণ একজন মানুষ। নিয়মিত নামাজ আদায় করতেন এবং এলাকায় একজন ভদ্র কৃষক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই এই মৃত্যুকে একজন ধর্মপ্রাণ মানুষের জন্য মর্যাদাপূর্ণ পরিণতি হিসেবে দেখছেন এবং মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছেন।

৪ জানুয়ারি, ২০২৬

আরও - খেলাধুলা সংবাদ

আরও - জেলা সংবাদ