সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 23, 2026 2:11 pm

জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দেওয়ার পর তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, বিগত সময়ে বিভাগটিতে যে নৈতিক অবক্ষয় হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন হবে। তবে দেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে হবে।

গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ উল্লেখ করে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সময়ের আলো/জেডি
২৩ আগস্ট, ২০২৬

আরও - জাতীয় সংবাদ

আরও - জেলা সংবাদ