সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 10:59 am

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় : সৌদি আরব

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়েছে সৌদি আরব। দেশটি স্পষ্টভাবে জানিয়েছে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টাকে তারা প্রত্যাখ্যান করবে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক যৌথ সংবাদ সম্মেলনের পর সৌদি আরব এ ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তর করা হবে এবং গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। পরে এটি পুনর্গঠনের মাধ্যমে নতুন করে গড়ে তোলা হবে।

এদিকে, গাজায় যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকার পর এবার ফিলিস্তিনের জেনিন শহরও ধ্বংসের পথে। ২ ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনী জেনিন শহরে একসঙ্গে ২৩টি ভবন উড়িয়ে দেয়। একই দিনে ৭০ বছরের বেশি বয়সী এক ফিলিস্তিনিসহ দুজনকে হত্যা করে ইসরায়েলি সেনারা।

যাযাদি/০৫ ফেব্রুয়ারি ২০২৫

আরও - আন্তর্জাতিক সংবাদ