-
Facebook
-
Twitter
-
Linkedin
নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিক গ্রেফতার
মাদারীপুরের শিবচরে এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতাল মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের মামলায় বৃহস্পতিবার রাতে শিবচর থেকে গ্রেফতার করা হয়েছে ওই মালিককে।
গ্রেফতার হওয়া আপেল মাহমুদকে (৪০) শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার বাসিন্দা। শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক তিনি। আপেলের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, ভুক্তভোগী নার্স দীর্ঘদিন ধরে ইউনাইটেড হাসপাতালে কাজ করে আসছেন। এ সময়ে জোরপূর্বক ওই নার্সকে ধর্ষণ করে আপেল। বিষয়টি জানালে ভুক্তভোগীর পরিবার আপেলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করে।
শিবচর থানার ওসি রতন শেখ বলেন, ‘ধর্ষণ মামলার আসামি আপেলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে।’
যুগান্তর/১৪ মার্চ ২০২৫
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান