-
Facebook
-
Twitter
-
Linkedin
ফুলবাড়ী সীমান্তে বিএসএফ’র বেড়া নির্মাণে বিজিবির বাধা
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপির সীমান্তে ভারতীয় ৫৭ ব্যাটালিয়ন বিএসএফ কইতারা ক্যাম্প কর্তৃক সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ্যভাবে কাঁটাতারের বেড়া দেয়ায় জোর প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
বিজিবির বাধার মুখে কাটাতারের বেড়া সংস্করন ও নতুন বেড়া দেয়া কাজ বন্ধ করলেও সীমান্তে জনবল বৃদ্ধি করেছে উভায় সীমান্ত বাহিনী।
ফুলবাড়ী ২৯ ব্যটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, ১৩ মার্চ বৃহস্পতিবার আনুমানিক রাত ৮; ৫০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে , চৌঠা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৯৬/১ এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে, ভারতীয় বিএসএফ এর ৫৭ ব্যাটালিয়ন এর কইতারা ক্যাম্পে অফিসারসহ অন্যান্য পদবীর আনুমানিক মোট ৪০ জন বিএসএফ সদস্য ওই এলাকায় বিএসএফ কর্তৃক পূর্বে নির্মিত কাঁটাতারের বেড়ার সংস্কার কাজ করার জন্য আগমন করবে।
ওই সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশক্রমে ওই এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ টহল তৎপরতা জোরদার করা হয়। পরবর্তীতে ওই দদিন রাত আনুমানিক ১০টায় ১৫-২০ জন বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিক উক্ত এলাকায় আগমন পূর্বক কাঁটাতারের বেড়া মেরামত কাজ শুরু করে, এসময় বিজিবির টহলদল বাঁশি বাজিয়ে বিজিবি’র উপস্থিতি জানান দিয়ে প্রতিবাদ জানালে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে চলে যায় এবং তারা আশেপাশে ঘোরা ফেরা করে বলে জানা যায়।
এছাড়াও বিএসএফ ক্যাম্পে জনবল বৃদ্ধি করা হয়েছে মর্মে গেয়েন্দা তথ্য পাওয়া যায়। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে এবং উক্ত এলাকায় চৌঠা কোম্পানী কমান্ডারের নেতৃত্বে টহলের মাধ্যমে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। বলে তিনি নিশ্চিত করেন।
যাযাদি/ ১৫ মার্চ ২০২৫