-
Facebook
-
Twitter
-
Linkedin
ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়ায় বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
শনিবার (২২ মার্চ) সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এদিন সকালে বাঁশ কাটতে বাবাকে সাহায্য করার জন্য ঘুম থেকে ডেকে তোলায় ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে মানিক হোসেন (২৫) তার বাবা আবুল মালেককে (৫০) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে বলে নিহতের স্বজনেরা জানান। স্থানীয় ও স্বজনদের দাবি ছেলে মানিক হোসেন মাদকাসক্ত।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে আব্দুল মালেক তার নিজ বাঁশ বাগান থেকে বাঁশ কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় তার ছেলেকে তার সাথে বাঁশ কাটতে যেতে বলা নিয়ে ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ছেলে মানিক হোসেন সামনে থাকা বাঁশ কাটার কুড়াল দিয়ে পিতা আব্দুল মালেককে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মালেকের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটকের জন্য অভিযান চলছে।
সময়ের আলো/ ২২ মার্চ, ২০২৫
আরও - জেলা সংবাদ
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠির ভিমরুলী ভাসমান
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান