সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:41 am

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

পাকিস্তান ইনিংসে শুরু থেকেই নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশের বোলাররা। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে লক্ষ্য অতিক্রম করতে খুব একটা বেগ পেতে হয়নি স্বাগতিকদের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে থাইল্যান্ডের বিপক্ষে অস্বাভাবিক বড় জয় দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেই চ্যালেঞ্জ নিয়ে ব্যাট করতে নেমে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ক্যারিবিয়ানরা। তবে জয় পেলেও ঠিক সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় হতাশায় পুড়ল দলটি। আর তাতেই দ্বিতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।

শনিবার লাহোরে থাইল্যান্ডকে ৬ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রতিপক্ষের ১৬৬ রান তাড়া করতে গিয়ে ১০.৫ ওভারে জয়ের দেখা পেলেও ততক্ষণে হাতছাড়া হয়ে যায় বিশ্বকাপের জায়গা।

মূল সমীকরণ ছিল ১০.১ ওভারের মধ্যে রান তাড়া করে জিততে হবে ক্যারিবীয়দের। অন্য আরেকটি পথ ছিল, স্কোর সমান করে ম্যাচ জিততে হতো ছক্কা মেরে, তবে সেটাও সম্ভব হয়নি।

এর আগে দিনের শুরুতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। ম্যাচটি জিতলেই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারত নিগার সুলতানার দল। কিন্তু আগের ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে উঠতে না পারায় শেষ ম্যাচেও জয় অধরাই থেকে যায়।

লাহোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ১৭৮ রানে থেমে যায় টাইগ্রেসদের ইনিংস। জবাবে ৬২ বল হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান। ফলে পাঁচ ম্যাচের সবগুলো জিতে বাছাইপর্বের শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে তারা।

বাংলাদেশের মেয়েরা শুরুটা দুর্দান্ত করলেও শেষ দুই ম্যাচে হারায় বিশ্বকাপের সরাসরি টিকেট পাওয়ার সুযোগ কঠিন হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা হারে নিজেদের ওপর চাপ বাড়িয়ে ফেলে দলটি। বিশেষ করে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই স্পষ্ট দুর্বলতা দেখা দেয়।

শেষ ম্যাচে বাংলাদেশ ইনিংসের শুরুতেই বিপর্যয় নেমে আসে। মাত্র ২১ রানে তিন উইকেট হারিয়ে ফেলে দল। ফারজানা হক ৭ বল খেলে শূন্য রানে বোল্ড হন ফাতিমা সানার বলে। এরপর দ্রুত ফেরেন দিলারা আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা।

একটু স্থিতি এনে ৪৪ রানের জুটি গড়েন রিতু মনি ও শারমিন আক্তার। শারমিন ২৪ রানে ফিরে গেলে নাহিদা আক্তারকে সঙ্গে নিয়ে আরেকটি ৪৪ রানের জুটি গড়েন রিতু। নাহিদা ৫১ বল খেলে ১৯ রান করেন। শেষদিকে ফাহিমা খাতুনের অপরাজিত ৪৪ রানে ভর করে ১৭৮ পর্যন্ত যায় বাংলাদেশ।

 

 

আরও - খেলাধুলা সংবাদ