সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

October 11, 2026 4:22 pm

২৪০ রানে অলআউট আফগানিস্তান

রোববার (১১ অক্টোবর) ২৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে আফগানরা। তাতে বাংলাদেশ লিড পেয়েছে ১০৬ রানের। আজ ৬ উইকেটের মধ্যে ৪ উইকেট নিয়েছেন হাসান, ইবাদত ২টি। আবুধাবি টেস্টে ৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। সেই আফগানিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৪০ রানে।

এদিন বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিকের দেখাও পেয়েছেন হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি।

বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৪৬ (তানজিদ ৮৩, সাদমান ৬৭; সেলিম ৪/৮২, ইয়ামিন ৩/৭৯)। আফগানিস্তান প্রথম ইনিংস : ২৪০ (রহমত ১০৫*, মালিক ৬২; হাসান ৫/৫৫, ইবাদত ৪/৫৬)। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে এগিয়ে।

১১ অক্টোবর, ২০২৬

আরও - খেলাধুলা সংবাদ