সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 15, 2026 5:52 am

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ডুবে গেছে মার্কিন যুদ্ধবিমান

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৬ কোটি ডলারের একটি মার্কিন যুদ্ধবিমান ডুবে গেছে।

স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) মার্কিন নৌবাহিনীর এক বিবৃতির বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।

ওই বিবৃতির তথ্যানুযায়ী, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে ডুবে গেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি বড় ধরনের একটি বাঁক নিয়েছিল। তখন যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়।

এই ঘটনায় এক নাবিক সামান্য আহত হয়েছেন। অপর এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিমানটি ডুবে গেছে।

এর আগে, সোমবার হুথি বিদ্রোহীরা বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। দীর্ঘদিন ধরেই হুথিদের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ নিতে ওই রণতরীটি লোহিত সাগরে অবস্থান করছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। দেশটির বিভিন্ন জায়গায় চলমান প্রাণঘাতী হামলায় এখন পর্যন্ত অর্ধশতাধিকের বেশি নিহতের ও বহু মানুষের আহতের খবর পাওয়া গেছে। যদিও হুথি বিদ্রোহীরাও পাল্টা হামলা অব্যাহত রেখেছে।

আরও - আন্তর্জাতিক সংবাদ