সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 7:15 am

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের লিড

টাইগারদের বিপক্ষে শ্রীলঙ্কার জন্য লিড নেওয়া কয়েক মিনিটের ব্যাপার। এই সময়ের মাঝে নাঈম হাসানের বলে শেষ সময়ে ধসে পড়ল লঙ্কানরা।

শুক্রবার (২০ জুন) চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১২৪ ওভারে ৬ উইকেটে ৪৬৫ রান করে লঙ্কানরা।

এদিন দিনের শুরুতে উইকেটে ছিলেন কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে। লিড নিতে যখন ৩১ রান দরকার, তখন ২০ রানে শেষ ৪ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। যার মধ্যে তিনটিই নিয়েছেন নাঈম হাসান। আসিথা ফার্নান্দোকে বোল্ড করে লঙ্কানদের ইনিংসের ইতি টানেন নাঈম। ১৩১.২ ওভারে ৪৮৫ রানে লঙ্কানরা গুটিয়ে গেলে বাংলাদেশ পায় ১০ রানের লিড।

৪৩.২ ওভার বোলিং করে ১২১ রানে ৫ উইকেট নিয়েছেন নাঈম। টেস্টে এই নিয়ে চারবার ইনিংসে ৫ উইকেট পেলেন বাংলাদেশি তরুণ স্পিনার।

এদিকে, গলে প্রথম টেস্টের তৃতীয় দিনটি ছিল শ্রীলঙ্কার ব্যাটারদের দাপটের। বিশেষ করে ওপেনার পাথুম নিশাঙ্কা যেভাবে বাংলাদেশের বড় সংগ্রহের জবাব দিলেন, তা ছিল নিখুঁত টেস্ট ব্যাটিংয়ের উদাহরণ। কিন্তু দিনের শেষভাগে হাসান মাহমুদের দারুণ এক ইনসুইংয়ে ভেঙে যায় নিশাঙ্কার স্ট্যাম্প, ফেরেন ক্যারিয়ার সেরা ১৮৭ রানে।

তৃতীয় দিনশেষে শ্রীলঙ্কা তুলেছে ৪ উইকেটে ৩৬৮ রান, যা বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে বেশ শক্তিশালী অবস্থান। এখনও ১২৭ রানে পিছিয়ে থাকলেও হাতে থাকা ছয় উইকেট এবং ব্যাটিংবান্ধব কন্ডিশনের কারণে তারা সুবিধাজনক জায়গায় রয়েছে।


২০ জুন ২০২৫

আরও - খেলাধুলা সংবাদ