সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:37 am

গল টেস্টে ড্র মেনে নিল টাইগাররা

গল টেস্টর পঞ্চম দিনের শেষ সেশনের খেলা তখন চলছিল। ৩২তম ওভারের শেষ বল। বোলার তাইজুল ইসলাম। ক্যাচের জোরালো আবেদন করলো বাংলাদেশের খেলোযাড়রা। কিন্তু আম্পায়ার সাড়া দেননি তাতে।
টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নিলেও কোনো লাভ হয়নি। ব্যর্থ রিভিউ শেষ শান্ত ইঙ্গিত দেন ড্র মেনে নিচ্ছেন তিনি। তখনও ম্যাচের ৫টি ওভার বাকি ছিল।

যদিও তাইজুল ইসলাম বেশ আগ্রহী ছিলেন। কিন্তু আম্পায়ার আউট দেননি ধনঞ্জয়া ডি সিলভাকে। রিভিউ নিয়েও দেখা গেল, বল ছুয়ে যায়নি ব্যাট। দিনের খেলার তখনও ৫ ওভার বাকি। তবে ড্র মেনে নেন নাজমুল হোসেন ও ধনঞ্জয়া ডি সিলভা। দুই দলের ক্রিকেটাররা করমর্দন করে ফেরা শুরু করেন ড্রেসিংরুমের দিকে।

গল টেস্ট জিততে বাংলাদেশের চায় ৬ উইকেট
এরআগে লংকানদের আরও চেপে ধরার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। ২৯.৩ ওভারে তাইজুলের বলে মেরে খেলার চেষ্টা করেছিলেন কামিন্দু মেন্ডিস। বল বাতাসে ভেসে গেলেও মিডঅফে মুশফিকুর রহিম ক্যাচ হাতে জমাতে পারেননি।

তবে শেষ দিকে এসে টেস্টটা জমিয়ে দেন স্পিনার তাইজুল ইসলাম। ম্যাথুজকে ফিরিয়ে তৃতীয় উইকেট জুটির প্রতিরোধ ভেঙেছেন। কিছুক্ষণ পর তার সঙ্গী দিনেশ চান্ডিমালকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন বামহাতি স্পিনার। তার বাতাসে ভাসানো বল চান্ডিমাল ঠিকমতো বুঝতেই পারেননি। ৪৪ বল খেলা ব্যাটার ফিরেছেন ৬ রানে। এটি ছিল দ্বিতীয় ইনিংসে তাইজুলের তৃতীয় শিকার।

 

২১ জুন ২০২৫

আরও - খেলাধুলা সংবাদ