সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:29 am

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে হুড়োহুড়ি, ২১ জন নিহত

দক্ষিণ গাজায় মানবিক সহায়তা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে হুড়োহুড়ির কারণে।

স্থানীয় সময় বুধবার সকালে খান ইউনিসের এ ঘটনার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহত ২১ জনের মধ্যে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে হুড়োহুড়ি ও ভিড়ের মধ্যে কাঁদানে গ্যাস নিক্ষেপের কারণে। ত্রাণ বিতরণ কেন্দ্রে পদদলিত বা ভিড়ের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যায় এটিই প্রথম হতাহতের ঘটনা।


এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গাজা সিটি থেকে আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানিয়েছেন, ভিড়ের মধ্যে কাঁদানে গ্যাস গ্যাস নিক্ষেপের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতেই পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

নাসর হাসপাতালের সূত্র এএফপিকে জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী ও ত্রাণ কেন্দ্রটির বেসরকারি নিরাপত্তাকর্মীরাই মূলত গুলি চালায়।

ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া বলেন, গাজা মানবিক সহায়তা ফাউন্ডেশনই অব্যবস্থাপনার জন্য দায়ী। ফাউন্ডেশনের বিভিন্ন কেন্দ্রে হাজার হাজার ক্ষুধার্ত ও ক্লান্ত মানুষ ভিড় করেন। অপর্যাপ্ত সহায়তা ও স্থান সংকীর্ণ হওয়ায় গাদাগাদি তৈরি হয়।

সমকাল /১৬ জুলাই ২০২৫

আরও - আন্তর্জাতিক সংবাদ