-
Facebook
-
Twitter
-
Linkedin
নেপালকে দিয়েই কি এশিয়া কাপের প্রস্তুতি
টি২০ এশিয়া কাপে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। বাণিজ্যিক দিকটি মাথায় রেখে এবারও ভারত, পাকিস্তান খেলবে একই গ্রুপে। ‘এ’ গ্রুপে এই দুই দলের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত আর ওমান।
রাজনৈতিক বৈরিতার কারণে লিজেন্ডস লিগে ভারতের দল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করলেও এশিয়া কাপে জাতীয় দল ঠিকই খেলবে। এশিয়া কাপের ম্যাচ দিয়ে ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের একটি মহড়া হয়ে যাবে।
আট জাতির টি২০ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর। গ্রুপ পর্ব থেকে দুটি করে দল উন্নীত হবে সেরা চারে। সুপার ফোরে লিগ ভিত্তিতে খেলা হবে। এখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল।
এই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে আগস্টে একটি হোম সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। সিরিজ হলে নেপালের সঙ্গে খেলার সম্ভাবনাই বেশি।
সমকাল/২৭ জুলাই ২০২৫