সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:37 am

নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মিরাজ

নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওই সিরিজের দল এখনো ঘোষণা হয়নি। জানা গেছে, এশিয়া কাপের জন্য ঘোষিত ২৫ জনের প্রাথমিক দল থেকেই দেওয়া হবে ডাচদের বিপক্ষে সিরিজের দল। ওই প্রাথমিক দলে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ থাকলেও নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না তিনি।

দল সূত্রে জানা গেছে, দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন মিরাজ। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে বিসিবির থেকে ছুটি নিয়েছেন তিনি। যে কারণে ডাচদের বিপক্ষে ৩০ আগস্ট শুরু হওয়া টি-২০ সিরিজে খেলা হবে না ওয়ানডে অধিনায়কের। তবে বোর্ডকে জানিয়ে রেখেছেন, ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এশিয়া কাপের দলে জায়গা পেলে খেলবেন তিনি।


বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি

১ম টি-২০ – ৩০ আগস্ট – সিলেট – সন্ধ্যা ৬টা

২য় টি-২০ – ১ সেপ্টেম্বর – সিলেট – সন্ধ্যা ৬টা

৩য় টি-২০ – ৩ সেপ্টেম্বর – সিলেট – সন্ধ্যা ৬টা

সিলেটে ডাচদের বিপক্ষে সিরিজের আগে স্কিল ট্রেনিং ক্যাম্প করবেন এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা। মঙ্গলবার মিরাজ বাদে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাকি ক্রিকেটাররা। বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজের বাকি দুই ম্যাচে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর মাঠে নামবে। তিন ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে। সিরিজটি এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে খেলছে বাংলাদেশ।

সমকাল/১৯ আগস্ট ২০২৫

আরও - খেলাধুলা সংবাদ